সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিনের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র, পাট ও বস্ত্রমন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ১ নম্বর সেক্টর এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল। বিএনপি নেতা মোমেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল ও দাউদপুর ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর জীবদ্দশায় রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, আব্দুল মতিন চৌধুরী ছিলেন পূর্বাচল উপশহর রূপায়ণের মাধ্যমে রূপগঞ্জের অর্থনৈতিক মুক্তিদানের রূপকার। আজ পূর্বাচলের সুবাদেই রূপগঞ্জ দেশের শীর্ষস্থানীয় ও মূল্যবান শিল্পনগরীতে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *