যুদ্ধ আবার শুরু করলে ভয়াবহ জবাব পাবে যুক্তরাষ্ট্র: রেজাই

যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই। বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এই সচিব বলেন, ‘যুদ্ধ শুরু করুন, আর এর জবাবে ভয়াবহ আঘাতের মুখোমুখি হতে হবে।’

পোস্টে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক নেতৃত্বকে নিয়েও কটাক্ষ করেন রেজাই। দাবি করেন, যুদ্ধে ও নির্বাচনে হেরেছে যুক্তরাষ্ট্র। 

তার ভাষায়, ‘ভ্যান্স পরাজয় মেনে নিয়েছেন, রুবিও বিদায়ের পথে, হেগসেথকে শিগগিরই বরখাস্ত করা হতে পারে। আর সেন্টকমের কমান্ডার এখন পডকাস্টার!’

পোস্টের শেষাংশে মার্কিন প্রশাসনের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘তাহলে ওয়াশিংটনে ঠিক কাকে এই বার্তাটি পৌঁছে দিতে হবে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *