বালুর ট্রাকে মিলল সাড়ে ৬ হাজার কেজি ভারতীয় জিরা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুভর্তি ড্রামট্রাকে লুকানো ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ড্রামট্রাকে তল্লাশি চালায়। 

এ সময় উপরে থাকা বালুর নিচে অভিনব কৌশলে পলিথিনে মুড়িয়ে রাখা জিরার চালানের সন্ধান মেলে। উদ্ধার জিরা ও জব্দ করা ড্রামট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *