গাইবান্ধায় বাড়িতে ঢুকে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার-টাকা লুট

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের বাজুনিয়াপাড়ায় গভীর রাতে এক বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ছয় লাখ টাকা এবং জমির গুরুত্বপূর্ণ দলিলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে নাকাইহাট ইউনিয়নের বাজুনিয়াপাড়ার মোহাম্মদ হাজির বাড়িতে একদল দুর্বৃত্ত হানা দেয়। দুর্বৃত্তরা প্রথমে দরজা কেটে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এরপর নারীদের গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দিয়ে গহনা ছিনিয়ে নেয়। দুর্বৃত্তরা ঘর থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ছয় লাখ টাকা, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র লুট করে দ্রুত সটকে পড়ে। এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *