রাজধানীতে সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রী-শাশুড়িকে হত্যার অভিযোগ

রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় কথা কাটাকাটির জেরে রাত্রি (২০) ও ফিরোজা বেগম (৩৫) নামে দুই নারীকে হত্যার অভিযোগ উঠেছে শিপন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

আজ রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে কাঠালবাগান আলামিন মসজিদের পাশে পাঁচতলা ভবনের একটি বাসায় এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মা ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং মেয়ে রাত্রি ঘটনাস্থলেই মারা যান।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, আজ সকাল ৯টার দিকে কলাবাগান থানার আলামিন মসজিদের ৫২ নাম্বার বাসার পঞ্চম তলায় স্ত্রী রাত্রির সঙ্গে কথা কাটাকাটি হয় শিপনের। পরবর্তীতে শাশুড়ি ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিলে ধারালো অস্ত্র দিয়ে শাশুড়িকে এবং স্ত্রীকে আঘাত করেন শিপন। এতে ঘটনাস্থলেই রাত্রি নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রাত্রির সঙ্গে শিপনের ডিভোর্স হয়ে গিয়েছিল এরপরও তারা একইসঙ্গে থাকত বলে জেনেছি।

হত্যাকারী শিপন থানা পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *