আকস্মিক গোবিন্দগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, ২ জনকে বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। আজ রোববার (২ আগস্ট) সকাল ১১টার দিকে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এ সময় সরকারি ওষুধ সাধারণ রোগীদের না দেওয়ার অপরাধে দুজনকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন।

সাময়িক বরখাস্ত করা দুজন হলেন মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমান ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরী। 

আজ সকাল ১১টার দিকে মন্ত্রী আকস্মিক গোবিন্দগঞ্জ হাসপাতালে পরিদর্শনে আসেন। এ সময় একজন কুকুরের কামড়ে আহত রোগীর সঙ্গে তার দেখা হয়। তিনি ওই রোগীর কাছে জানতে চান জলাতঙ্কের ভ্যাকসিন কোথায় পেলেন। পরে ওই রোগী মন্ত্রীকে জানান, এক হাজার ৩০ টাকা দিয়ে বাহির থেকে কিনে এনেছেন।

পরে মন্ত্রী হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছের জানতে চান, সরকারি অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন হাসপাতালে থাকলেও কেন সরবরাহ করা হয় না।

ওই রোগীর স্বজনরা জানায়, সকালে এক নারীকে কুকুর কামড় দেয়। পরে ওই নারী ভ্যাকসিন দিতে হাসপাতালে আসেন। এসময় হাসপাতাল থেকে জানানো হয়, ভ্যাকসিন নেই। বাহির থেকে কিনে আনতে হবে। তাই তারা বাহির থেকে কিনে আনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *