এশিয়ান লিজেন্ডস লিগ : বাংলাদেশের নেতৃত্বে সাকিব আল হাসান

এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে ‘বাংলাদেশ টাইগার্স’ দলের অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে অনেক দিন পর আবারও অধিনায়কত্ব করতে দেখা যাবে তাকে। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিবের এই লিজেন্ডস টুর্নামেন্টে নেতৃত্ব দেওয়ার খবরটি ক্রীড়াঙ্গনে বেশ সাড়া ফেলেছে।

বুধবার (২৯ জুলাই) রাতে এশিয়ান লিজেন্ডস লিগ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে। এই টুর্নামেন্টে সাকিবের ডেপুটি থাকছেন অলক কাপালি।

পাশাপাশি এই লিগে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন এশিয়ান স্টার্স, ইন্ডিয়ান্স রয়্যালস, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স, শ্রীলঙ্কান লায়ন্স। 

ভারতের প্রতিনিধিত্ব করবেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক, হরভজন সিং, সুরেশ রায়নারা। শ্রীলঙ্কার দলে রয়েছেন কুমার সঙ্গকারা, উপল থারাঙ্গা। পাকিস্তানের দলে থাকছেন মহম্মদ হাফিজ, শোয়েব মালিক উমর আকমলের মতো তারকারা।

বাংলাদেশ টাইগার্স দল: সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল ও সাদেকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *