আগস্টের জন্য অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

জুলাইয়ের মতো আগস্টেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। সেই হিসেবে আগামী মাসেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল এখনকার দরেই বিক্রি হবে।

আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪৫, পেট্রোল ১৪০ এবং কেরোসিন ১৩৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এর আগে গত ১ জুন ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা অপরিবর্তিত রেখে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছিল। পরে জুলাইয়ে সেই দাম অপরিবর্তিত রাখা হয়।

২০২৪ সালে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। এ পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণের কথা বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *