শাপলা চত্বরে গণহত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোমবার

২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আগামী সোমবার (২৭ জুলাই) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মানবাধিকার লঙ্ঘন এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মানবাধিকার সংস্থা অধিকারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত সংস্থা দীর্ঘদিন তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদন যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করা হয়েছে। সোমবার ট্রাইব্যুনালে তা দাখিল করা হবে। এর মধ্য দিয়ে মামলাটি বিচার প্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রবেশ করবে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। ফরমাল চার্জ দাখিলের দিন আসামিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে এ মামলায় গ্রেফতার রয়েছেন নয়জন। তারা হলেন— সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর সংঘর্ষ ও উত্তেজনার পর গভীর রাতে পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করা হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ ঘটনার তদন্ত শুরু হয়। এসএন/পিডিকে

শাপলা হত্যাকাণ্ড: বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি নাহিদ ইসলামের

২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যায় বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও…

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দিয়েছিল: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। …

শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শাপলা চত্বরে নৃশংসভাবে সব বিদ্যুৎ সংযোগ বন্ধ…

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এক যুগ আগে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞ ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ মামলার…

শাপলা চত্বর গণহত্যায় সাবেক আইজিপি মামুনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইবুনাল: চিফ প্রসিকিউটর

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে শাপলা চত্বর গণহত্যায় আসামি করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর…