মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে হামলা করেছে আইআরজিসি

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিধ্বংসী হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা…

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র  ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যজুড়ে বেশ কয়েকটি দেশ তাদের…

আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক ভিডিও পোস্টে তিনি যুদ্ধ শুরুর খবর দেন। সেই ভিডিওর বরাত দিয়ে বিবিসি জানায়, ট্রাম্প ইরানে মার্কিন হামলার সংবাদ নিশ্চিত করছেন। প্রায় ৮ মিনিটের সেই ভিডিওতে তিনি ইরান হামলায় যুক্তরাষ্ট্রের অংশ নেওয়ার কথাও জানিয়েছেন। ভিডিওতে ট্রাম্প বলেন, ‘ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়েছে। এসময় ইরানের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আত্মসমর্পণ করুন। নইলে মৃত্যু নিশ্চিত।’ ইরান কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সিএনএন জানায়, ভিডিওতে ট্রাম্প বলেছেন ইরানের ভেতরে সামরিক অভিযান চালানো হলে আমেরিকানদের প্রাণহানি হতে পারে। ট্রাম্প বলেন, ‘ইরানের শাসকরা মানুষ মারার চেষ্টা করবে। সাহসী আমেরিকান বীরদের হতাহতের আশঙ্কা আছে—যুদ্ধে সাধারণত যা হয়। কিন্তু আমরা এখন তেমনটি হতে দিচ্ছি না। ভবিষ্যতের কথা বলছি। এটি একটি মহৎ অভিযান।’ এছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের হতাহতের ঝুঁকি কমাতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সিএনএন আরও জানায়, ট্রাম্প বর্তমানে ফ্লোরিডার পাম বিচে তার ব্যক্তিগত ক্লাব মার-এ-লাগোয় সাপ্তাহিক অবকাশে আছেন। এস এন/ পিডিকে

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলা, অন্তত ৪০ শিক্ষার্থী নিহত

ইরানের দক্ষিণাঞ্চলের হোরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি মেয়েদের স্কুলে বিমান হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। ইরানি…

ইসরায়েলে পাল্টা হামলা চালাল ইরান

ইরানের  বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে দেশব্যাপী হামলা চালানোর পর ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  ইসরায়েলি…

ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইরানের বিরুদ্ধে ‘পূর্বপ্রস্তুতিমূলক’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও এক…

আফগানিস্তানে হামলায় ২৭৪ তালেবান যোদ্ধা নিহত : পাকিস্তান

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ২৭৪ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)…

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে উদ্বিগ্ন সীমান্তবর্তী মানুষ

সম্প্রতি পাকিস্তান থেকে ফিরে আসা আফগান নাগরিক এবং দুই দেশের সীমান্তের গুরুত্বপূর্ণ ক্রসিংয়ের আশপাশে থাকা বাসিন্দারা…

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ নিয়ে যা বলল প্রভাবশালী দেশগুলো

আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে ‘উন্মুক্ত যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। এরপর দেশটির রাজধানী কাবুলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে…

আফগান-পাক যুদ্ধ নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা ও ‘উন্মুক্ত যুদ্ধ’ পরিস্থিতির প্রেক্ষাপটে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের…