ত্রিদেশীয় সিরিজ

অটলের সেঞ্চুরির পরও তিনশ রানের আগেই থামল আফগানিস্তান

টপঅর্ডারের তিন ব্যাটার বেশ ভালোই করলেন। সেঞ্চুরি তুলে নিলেন সেদিকুল্লা অটল। কাছাকাছি গিয়েছিলেন ইব্রাহীম জাদরানও। এতে বড় রানের আশা জেগেছিল আফগানদের। কিন্তু পরের ব্যাটারদের ব্যর্থতায় সেটি আর বাস্তবে রূপ নেয়নি। শেষ পর্যন্ত ৩০০ রানের পুঁজিও দাঁড় করাতে পারেনি আফগানরা।

আজ সোমবার (১৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসে শেষ বলে শেষ উইকেট হারিয়ে ২৯৪ রান করেছে আফগানিস্তান।

টেস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫০ রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ভালো শুরুর পরও ইনিংস লম্বা করতে পারেননি ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ২০ বলে ২৫ রান করে ফেরেন তিনি।

তবে সেই ধাক্কা বড় গতে দেননি আরেক ওপেনার ইব্রাহীম জাদরান ও তিন নম্বরে নামা সেদিকুল্লাহ জাদরান। দ্বিতীয় উইকেট গড়েন ১৪০ রানের জুটি। এই জুটিতে ভর করেই বড় রানের পথে এগিয়ে যায় স্বাগতিকরা।

ইনিংসের শুরু করতে নামা ইব্রাহীম জাদরান সেঞ্চুরির কাছাকাছি পৌছে গিয়েছিলেন। তবে নার্ভাস নাইন্টি পার করতে পারেননি তিনি। ব্র্যাড ইভানসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন জাদরান। এর আগে ৯৬ বলে ৯০ রান আসে তার ব্যাট থেকে।

এরপর দ্রুতই দুই উইকেট হারায় আফগানিস্তান। দ্রুতই ফিরে যান অধিনায়ক রহমত শাহ (১২ বলে ৭), আজমতুল্লাহ ওমরজাই (৯ বলে ৮)। এতে কিছুটা চাপে পড়ে যায় আফগানরা।

ইব্রাহীম জাদরান সেঞ্চুরি মিস করলেও একপ্রান্ত আগলে রেখে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন সেদিকুল্লাহ অটল। তবে সেঞ্চুরি করে আরে ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত ১১০ বলে ১০২ রান করে ফেরেন।

শেষদিকে অবশ্য আর কেউ দায়িত্ব নিতে পারেননি। সবাই ফিরেছেন দুই অঙ্কের ঘর ছোঁয়ার আগেই। একটু চেষ্টা করেছিলেন কেবল হাসমতুল্লাহ শাহিদি। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। থিতু হয়ে ফিরেছেন ৩০ বলে ২৮ রান করে। আফগানিস্তান থামে তিনশ রানের আগেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *