পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ মোহসিন নাকভি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের জন্য তেহরান সফর করেছেন।
শনিবার (২০ জুন) এক প্রতিবেদনে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-এর বরাতে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জাজিরা।
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান মধ্যস্থতাকারী ভূমিকার অংশ হিসেবে সাইয়্যেদ মোহসিন নাকভি এই সফর করছেন। সফরের মূল উদ্দেশ্য হলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা ও তা এগিয়ে নিতে সহযোগিতা করা।
শনিবার তিনি তেহরানের উদ্দেশে রওনা হন এবং সফরকালে ইরানের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
এর আগেও চলতি মধ্যস্থতা প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি একাধিকবার ইরান সফর করেছেন। সর্বশেষ ৭ জুনের সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেন।
পাকিস্তান দীর্ঘদিন ধরেই আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সংলাপের মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্ব দিয়ে আসছে বলে জানানো হয়েছে।
এসএন/কে