৫ দিনে রেমিট্যান্স এলো ৭৪০৪ কোটি টাকা

চলতি বছরের আগস্ট মাসের প্রথম পাঁচদিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৬০ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় সাত হাজার ৪০৪ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেনের দেওয়া তথ্য মতে, গত দুইদিনে (মঙ্গলবার থেকে বুধবার) প্রবাসী আয় এসেছে দুই হাজার ৪১০ কোটি ৮০ লাখ টাকা। গত বছরের আগস্ট মাসের প্রথম পাঁচদিনে রেমিট্যান্স এসেছিল ৩২ কোটি ৮০ হাজার ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৮৩ দশমিক ৭০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৩৪৬ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ২৮০ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৩০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *