ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাক্ষাৎ, লন্ডন যাওয়ার তারিখ জানালেন রোজিনা

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন নন্দিত চিত্রনায়িকা রোজিনা। সম্প্রতি গুলশানে কাঞ্চনের বাসায় তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখান থেকেই অভিনেতার শারীরিক অবস্থা ও পরবর্তী চিকিৎসার আপডেট জানিয়েছেন তিনি।

রোজিনা তার স্ট্যাটাসে জানান, কিছুদিন আগেই লন্ডন থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন ইলিয়াস কাঞ্চন। তবে তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ১২ তারিখে উন্নত চিকিৎসার ফলোআপের জন্য তাকে আবারও লন্ডনে যেতে হবে।

অসুস্থতার এই সময়ে অভিনেতা কাঞ্চনের পাশে ছায়ার মতো রয়েছেন তার পরিবার। রোজিনার স্ট্যাটাস থেকে জানা যায়, কাঞ্চনের স্ত্রী ফরিদা, ছেলে, মেয়ে এবং মেয়ের জামাই নিয়মিত তার দেখাশোনা করছেন এবং সবসময় তার সঙ্গেই রয়েছেন।

অভিনেতা কাঞ্চনের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন চিত্রনায়িকা রোজিনা। তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, আল্লাহ যেন খুব দ্রুত এই গুণী শিল্পীকে পূর্ণ সুস্থতা দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *