সিরাজগঞ্জে দুই বাড়ি থেকে ৭ গরু চুরি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামে একই রাতে দুটি বাড়ির গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) দিনগত রাতে সংঘটিত এই চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে গ্রামের গরু ব্যবসায়ী মো. নাসির মণ্ডলের গোয়ালঘর থেকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৫টি ষাঁড় চুরি হয়। এর পরপরই একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. বজলুর রহমানের গোয়ালঘরের তালা ভেঙে একটি গাভী ও একটি বাছুর চুরি করে চোরচক্র। গরুগুলো পিকআপে তুলে পালানোর সময় গৃহকর্তা টের পেয়ে চিৎকার করলেও চোরেরা দ্রুত পালিয়ে যায়। 

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, খবর পেয়ে রাত থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। চোরদের শনাক্ত ও লুণ্ঠিত গরুগুলো উদ্ধারে অভিযান চলছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *