জুলাই গণঅভ্যুত্থান দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আজ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দর বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীদের সাথে আলোচনা করেই হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামীকাল থেকে যথারীতি আবারও পণ্য আমদানি-রপ্তানি প্রক্রিয়া শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে বৈধ ভিসাধারী পাসপোর্টযাত্রীরা স্বাভাবিকভাবেই বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করছেন। সপ্তাহের সাতদিনই এই পারাপার প্রক্রিয়া নিরবচ্ছিন্ন থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *