রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ২, আহত ৭

রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। নিহত একজনের নাম নাসিমা বেগম, অন্যজনের নাম জানা যায়নি।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

এদিকে ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (জোন) মোস্তাক সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। হতাহতদের সঠিক সংখ্যা ও দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নিতে অনেক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই সীমানাপ্রাচীরটি ধসে পড়ে। এতে সাত থেকে আটজন চাপা পড়েন। তাদের মধ্যে গুরুতর আহত এক নারীকে উদ্ধারের পর তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, নাছিমা বেগম তাদের পাশের বাসায় থাকতেন। দেয়াল ধসে গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *