মন্ত্রিসভার বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

বগুড়াকে পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইনটি কার্যকর হলে চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হবে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এই কর্তৃপক্ষ পর্যায়ভিত্তিক মহাপরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনা ও স্থানীয় পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। গণশুনানি ও বিধিবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করে এসব পরিকল্পনা চূড়ান্ত করা হবে। পাশাপাশি, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো নতুন নির্মাণকাজ বা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না।

আইনে নদী-নালা, খাল-বিল, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর পরিবেশগত বিধান রাখা হয়েছে। একই সঙ্গে ভূমি পুনর্বিন্যাস ও ভূমি পুনঃউন্নয়নের মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনার সুযোগও রাখা হয়েছে, যাতে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা যায়।আইনে নদী-নালা, খাল-বিল, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর পরিবেশগত বিধান রাখা হয়েছে। একই সঙ্গে ভূমি পুনর্বিন্যাস ও ভূমি পুনঃউন্নয়নের মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনার সুযোগও রাখা হয়েছে, যাতে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *