ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাককর্মীরা। আজ সোমবার (৯ নেভেম্বর) রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কে কসবা উপজেলার কুটি এলাকায় এ বিক্ষোভ করে তারা।
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাককর্মীদের সেই বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে এবং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এ ছাড়া তারা কারাবন্দি কসবা-আখাউড়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আনিসুলসহ সব নেতাকর্মীর মুক্তি দাবি করে।
এ বিষয়ে জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, লোকমুখে এমন একটি বিক্ষোভের খবর শুনেছি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।