নিউমার্কেট এলাকায় ডিএসসিসির উচ্ছেদ অভিযান

নিউমার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ৩টার দিকে প্রিয়প্রাঙ্গন মার্কেটের সামনে থেকে অভিযান শুরু হয়।

পরে নিউমার্কেটের দুই নম্বর গেটের সামনে থেকে উচ্ছেদ করা হয় কয়েকশ দোকান। ফুটপাতে থাকা অস্থায়ী দোকানের কাঠামো ভেঙ্গে দেন সিটি করপোরেশনের কর্মীরা। পরে সেখানে ফুলের টব বসানো হয়।

এদিকে, আগামীতেও এই অভিযান চলবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম। 

এর আগে, ফুটপাত থেকে দোকান সরিয়ে নিতে গত বৃহস্পতিবার নিউ মার্কেট এলাকায় মাইকিং করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *