টানা ২ হারের পর রাতে আলাভেসের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা

আজ বার্সেলোনার ঘুরে দাড়ানোর মিশন। পিএসজি ও রিয়ালের বিপক্ষে হারের পর আজ রাত ২টায় ঘরের মাঠে আলাভেসের বিপক্ষে, খুব করে জয় চায় বার্সেলোনা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে না পারলে কঠিন পরিস্থিতিতে পড়তে পারে হ্যান্সি ফ্লিকের দল। 

একটু পিছে তাকালে সৃতি অনেক রঙিন ছিল কাতালানদের। কেননা, মৌসুমের প্রথম ১১ ম্যাচে ১১ জয়। প্রতি ম্যাচেই ছিলো প্রায় বিশাল ব্যবধানে জয়। তাইতো ভক্তদের মন হচ্ছিলো হারতেই ভুলে গেছে বার্সেলোনা। 

তবে, হ্যান্সি ফ্লিকের দল হঠাৎ করেই যেন আকাশ থেকে পড়েছে মাটিতে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে হারের পার ঘরের মাঠে এল ক্লাসিকো হারে বার্সেলোনার কিছু দুর্বলতা প্রকট হয়েছে। 

ফ্লিকের হাই ডিফেন্সিভ লাইনে খেলার কৌশলের ফায়দা নিয়ে কাউন্টার অ্যাটাক করে গোল আদায় করেছে প্রতিপক্ষ। রক্ষণভাগের দুর্বলতা আর ওয়াইড এরিয়ার বিল্ডআপে মাঝমাঠের দুর্বলতা চোখে পড়েছে বার্সার। 

তবে নিশ্চিত ভাবে এই দুই ম্যাচকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাইবে বার্সা শিবির। তাইতো, ঘরের মাঠে, আজ, বার্সেলোনার ঘুরে দাড়ানোর লড়াই। 

আলাভেসের বিপক্ষে ম্যাচটি কেবল জয়ের ধারায় ফেরার লড়াই নয়, নিজেদের রক্ষণাত্মক দুর্বলতা কাটিয়ে ওঠারও পরীক্ষা। লা লিগায়, ২৭ পয়েন্ট নিয়ে, এখনো শীর্ষে বার্সেলোনা। তবে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান মাত্র দুই পয়েন্ট। আর রিয়ালের সাথে ব্যধানটা ৩ পয়েন্টের। 

আলাভেসের বিপক্ষে তিন পয়েন্টতো চাই। সেই সাথে ফিরে পাওয়া চাই পুরনো আত্মবিশ্বাস। কারণ এরপরের দুই ম্যাচও হবে খুব কঠিন। আগামী ৪ নভেম্বর, চ্যাম্পিয়ন্স লিগের, লিগ পর্বে ম্যাচে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে বার্সেলোনা। 

ইংলিশ ক্লাবটি এবারের ইউরোপীয় আসরেও ভালো ছন্দে রয়েছে। এরপর ৯ নভেম্বর লা লিগায় অ্যাওয়ে ম্যাচ মাদ্রিদে। আরেক জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে। দুই নম্বরে, থাকা ডিয়েগো সিমিওনের দল বার্সাকে হারাতে পারলে পেতে পারে শীর্ষ স্থান। আর সেই কারণে বলা হচ্ছে এই তিন ম্যাচেই বার্সেলোনার মৌসুমের গতিপথ নির্ধারণে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। 

এই কঠিন সূচির আগে বার্সেলোনার আরেকটি বড় দুশ্চিন্তা দলের ইনজুরি সমস্যা। দানি ওলমো, জুলস কুন্দে, এরিক গার্সিয়া ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি ফ্লিকের দল নির্বাচন ও রক্ষণভাগের ভারসাম্যে প্রভাব ফেলছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *