দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

সিলিন্ডার গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী।

রোববার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে এ বিক্ষোভের আয়োজন করে দলটি।

মিছিল-পূর্ব সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারের মদদে আবারও বাজার সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে উঠেছে। সিন্ডিকেটের কারসাজির চড়া মূল্য দিতে হচ্ছে সাধারণ জনগনকে।

দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসাসহ বিরোধী জোটের আট দফা মেনে না নিলে ভবিষ্যতে দেশ আরও সংকটে পড়বে বলেও হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা।

পরে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *