স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার চেহারা দেখা যায়নি। দেশে অস্থিরতা সৃষ্টি করতে তিনি বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দেন। তবে এসব আমলে নিচ্ছে না সরকার।
আজ শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণহত্যা চালিয়ে যাদের মধ্যে অনুশোচনা নেই, তাদের আর কখনও বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। তাদের রাজনীতিও আর গ্রহণ করছে না বাংলাদেশের মানুষ।
এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটি আবাসিক ফ্ল্যাট উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রসম্পদ, গভীর সমুদ্রবন্দরকে কাজে লাগাতে পারলে বিশাল রাজস্ব আহরণ করা সম্ভব। বর্তমান সরকার সেই উদ্যোগের পথে রয়েছে।
এ ছাড়া প্রকৃতিকে সংরক্ষণ করে অবকাঠামো নির্মাণের জন্য সব কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।