রাজধানীর মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে মিরপুর-১১’র পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

এতে মুহূর্তেই বাসের ভেতরে ছড়িয়ে পড়ে আগুন। এ সময় দ্রুত চালক ও হেলপার বাসের আসন সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নাশকতা নাকি দুর্ঘটনা, তা নিয়েও এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *