ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুমকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মাসুমকে বদলি করা হয়েছে।

আজ রোববার (৪ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুমকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে (পল্লবী জোনাল টিম) গোয়েন্দা-মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকায় দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *