মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের পাঁচ বিচারকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে ইরান সরকারের তথ্য নিয়ন্ত্রণ ও দমন-পীড়নে সহায়তার অভিযোগে একটি সাইবার গ্রুপের শীর্ষ নেতাকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
ইইউ কাউন্সিল এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের একজন হলেন আশিয়ান সাইবার গ্রুপের প্রতিষ্ঠাতা নিমা সালেহি।
ইইউ’র অভিযোগ, তার প্রতিষ্ঠিত গ্রুপটি ইরানের সাইবার পুলিশ (ফাটা) এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে।
তবে নিষেধাজ্ঞার আওতায় আনা পাঁচ বিচারকের নাম প্রকাশ করেনি ইইউ।