গৌরীকে পেতে হিন্দু হয়েছিলেন শাহরুখ!

বলিউডের ‘কিং খান’ শাহরুখ ও গৌরী খানের প্রেমকাহিনি আজও ভক্তদের কাছে এক অনন্য উদাহরণ। তবে এই সম্পর্কের পথে ছিল নানা বাধা। ভিন্ন ধর্মের হওয়ায় গৌরীর পরিবারের মন জয় করতে একসময় নিজের নাম পর্যন্ত বদলে ফেলেছিলেন শাহরুখ।

মুশতাক শেখের লেখা ‘Shah Rukh Can’ বইয়ে উল্লেখ করা হয়েছে, গৌরীর পরিবারের আস্থা অর্জনের জন্য শাহরুখ নিজের নাম রেখেছিলেন ‘জিতেন্দ্র কুমার তুল্লি’। সেই সময়ের জনপ্রিয় অভিনেতা জিতেন্দ্র ও রাজেন্দ্র কুমারের প্রতি শ্রদ্ধা থেকেই এই নাম বেছে নিয়েছিলেন তিনি।

শাহরুখ ও গৌরী

শুধু নাম পরিবর্তন নয়, বিয়ের সময়ও দুই ধর্মের রীতিকে সম্মান জানিয়েছিলেন এই তারকা দম্পতি। হিন্দু ও মুসলিম দুই রীতিতেই সম্পন্ন হয়েছিল তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। শাহরুখ জানিয়েছেন, হিন্দু মতে বিয়ের সময় তিনি একটি হিন্দু নাম ব্যবহার করেছিলেন, আর মুসলিম রীতিতে নিকাহর সময় গৌরী নিজের নাম পরিবর্তন করে রেখেছিলেন ‘আয়েশা’।

পরে এক সাক্ষাৎকারে গৌরী জানান, পরিবারের কাছে শাহরুখকে হিন্দু ছেলে হিসেবে পরিচয় করাতে ‘অভিনব’ নামও ব্যবহার করা হয়েছিল। তবে এখন সেই সিদ্ধান্তকে তিনি দেখেন শুধুই তরুণ বয়সের এক ছেলেমানুষি হিসেবে।

শাহরুখ ও গৌরী

সব বাধা পেরিয়ে ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ ও গৌরী। তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে পথ চলছেন তাঁরা। তাঁদের পরিবারে আজও ঈদ ও দীপাবলি—দুই উৎসবই সমান আনন্দে উদযাপিত হয়।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *