গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) নামের এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে নসিমন চালকসহ আরও দুজন। মঙ্গলবার (২৮ জুলাই) দিনগত রাত ২টার দিকে বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সদর উপজেলার রঘুনাথপুর থেকে একটি নসিমন বেদগ্রামের দিচ্ছে যাচ্ছিল। এসময় নসিমনটি বেদগ্রাম রেলক্রসিং এর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে নসিমনটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে রাজু শেখসহ তিন জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে আজ বুধবার বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজু শেখ মারা যায়।