কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

পাবনা সদর উপজেলায় সম্প্রতি ৫০০ কলাগাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। এই কলাগাছের মালিক উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ভগীরথপুর গ্রামের কৃষক রবিউল ইসলাম।

এ ঘটনায় পাবনা সদর উপজেলার চরপ্রতাবপুর গ্রামের জিল্লুর রহমান মালিথার বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দেওয়া হলেও দীর্ঘ ১০ দিনেও অজ্ঞাত কারণে পুলিশ এটিকে মামলা হিসেবে গ্রহণ করেনি বলে অভিযোগ কৃষক রবিউল ইসলামের।  

ভুক্তভোগী কৃষক রবিউল ইসলাম জানান, তার জমি নিয়ে কোনো বিরোধ নেই। খারিজ খাজনা ও দখল স্বত্ব নিয়ে দীর্ঘদিন ধরে তিনি চাষাবাদ করছেন। গত ১৭ জুলাই দুপুর ১২টার দিকে তার মালিকানাধীন জমিতে জিল্লুর রহমান মালিথা দলবল নিয়ে ঢুকে জোরপূর্বক ৫০০ কলাগাছ কেটে ফেলেন এবং জমি দখলের অপচেষ্টা করেন। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়।

কৃষক রবিউল ইসলামের অভিযোগ, এ ঘটনায় সদর থানা পুলিশ ১০ দিনেও কোনো উদ্যোগ নেয়নি। 

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে।   

এ বিষয়ে অভিযুক্ত জিল্লুর রহমান মালিথার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *