ইরানের বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিতের দাবি তেহরানের

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের আকাশে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। 

রোববার (২৫ অক্টোবর) ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন নির্মিত এলইউসিএএস ড্রোনটি ভূপাতিত করে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

তাসনিমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের সেনাবাহিনী রোববার এ তথ্য প্রকাশ করে। তবে ড্রোনটি ঠিক কী ধরনের মিশনে ছিল, কোথা থেকে পরিচালিত হচ্ছিল কিংবা কী পরিস্থিতিতে সেটিকে ভূপাতিত করা হয়েছে, এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এসেছে কি না, তাৎক্ষণিকভাবে সে তথ্যও পাওয়া যায়নি। ড্রোন ভূপাতিতের বিষয়ে ইরানের দেওয়া দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাইয়ের তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *