স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে শাখারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আতিকুর রহমান সাগর (৩৫) নিহত হয়েছেন।

পুলিশ জানায়, বুধবার (২২ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে একই গ্রামের জিলহজ্জ পূর্বশত্রুতার জেরে সাগরের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় সাগরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে বালু ব্যবসাকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল, যার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, বর্তমানে নিহত আতিকুর রহমানের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *