স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জয়পুরহাটের আক্কেলপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ ওরফে লালুকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত সিরাজুল ইসলাম শেখ ওরফে লাল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে বগুড়ার আদমদীঘি উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়ার আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুল ইসলাম শেখ লালুর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের কোনো সন্তান না থাকায় বিভিন্ন সময় ঝগড়া-বিবাদ লেগে থাকত। ২০২৩ সালের ৭ মার্চ রাতে পারিবারিক কলহের জেরে তিনি স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে ও গলা কেটে হত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত পান্নার বাবা বাদী হয়ে পরের দিন আক্কেলপুর থানায় মামলা করেন। এ মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামির উপস্থিতিতে আজ এ রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *