সন্ত্রাসবিরোধী আইনে মামলায় যুব মহিলা লীগনেত্রী পল্লবী রিমান্ডে

রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নীলফামারী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবীকে (৪৬) চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (৪ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন আসামি ইসরাত জাহান পল্লবীকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন।

নথি থেকে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১ টা ৪৫ মিনিটে গুলশান-১-এর কেএফসি রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জন আসামি রাষ্ট্রবিরোধী এবং আইন-শৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে সমাবেশের আয়োজন করে। উক্ত স্থানে আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, জনগণের জীবনযাত্রার বিঘ্ন ঘটানো এবং রাষ্ট্রবিরোধী স্লোগান ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক অপরাধ সংঘটন করে।

অভিযোগে আরো বলা হয়, পুলিশি অভিযানের মুখে আসামিরা ছত্রভঙ্গ হয়ে পালানোর সময় পুলিশ ঘটনাস্থল থেকে অব্যবহৃত ককটেল এবং ককটেল তৈরির আলামত উদ্ধার করে।এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইন, ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *