রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২৭১৯ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ২৭১৯টি মামলা করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার (২১ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭১৯টি মামলা করে। 

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩৪টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ১৮১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪৪টি বাস, ১৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২০০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬৩টি বাস, ৩টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ৪৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮০টি বাস, ৩৯টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ২৯৯টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭৩টি বাস, ৫টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৩৯০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫৬টি বাস, ১২টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজিচালিত অটোরিকশা, ২২৩টি মোটরসাইকেলসহ মোট ৩৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭৯টি বাস, ২০টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ৪৪৯টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৯৫টি বাস, ৫টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ৩৪৭টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৮৭টি গাড়ি ডাম্পিং ও ৩২৮ টি গাড়ি রেকার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *