সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে যদি অতীতে কোনো অভিযোগ থেকে থাকে, তবে তা যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ রোববার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, সরকার কোনো ব্যক্তির প্রতি অবিচার করতে চায় না। সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে, এতটুকু ভরসা সরকারপ্রধান এবং আমাদের ওপরে আপনাদের রাখতে হবে। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব। একই সঙ্গে কেউ অন্যায়ের শিকার হোক, সেটাও আমরা চাইব না।