খুলনায় ৩১ ওয়ার্ড ও তিন ইউনিয়ন যুবদলের পরিচিতি সভা

খুলনা মহানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. শফিকুল আলম তুহিন।

প্রধান বক্তার বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু আতিক আল হাসান মিন্টু।

সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *