ভারতীয় হাইকমিশনার

লালন শাহ বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন

ফকির লালন শাহকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বের সেতুবন্ধন বলে অভিহিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বলেন, মানবসমাজের পথনির্দেশক লালন শাহের কালজয়ী দর্শন অসাম্প্রদায়িকতার প্রতীক।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ‘লালন সন্ধ্যা’য় এ কথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘সমুদ্রে দিক হারানো জাহাজ যেমন আলোকবর্তিকার আশ্রয় নেয়, ঠিক তেমনি মানবজাতির জন্য লালনের দর্শন।’

তিনি বলেন, ‘লালন শাহের জীবন উদযাপনের পাশাপাশি তার ভাবনা চিন্তা কী করে নিজেদের করে নেওয়া যায় তা নিয়ে ভাবতে হবে।’

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউলশিল্পী শফি মণ্ডল, প্রখ্যাত বাঁশিবাদক গাজী আবদুল হাকিম, নাসরিন আখতার বিউটি, অচিন পাখি কালচারাল একাডেমি এবং নিগার সুলতানা সুমির নেতৃত্বাধীন ‘লালন’ ব্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *