বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট)। তার সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।
দিনটি উপলক্ষে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কোরআন খতম এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নৌবাহিনীর সব সদস্য ও তার পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হবে।
তার জন্য ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ প্রায় ২২ মসজিদে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় কোরআনখানি এবং খাবার বিতরণের কর্মসূচিও নেওয়া হয়েছে।
মরহুমের পরিবার ও সৈয়দা ইকবাল মান্দ বানু, শাহিনা খান জামান, জুবাইদা রহমান ও রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি কমিটি পক্ষ থেকে এ দিনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
মরহুমের জন্মভূমি সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর দরগাহ মসজিদে এবং তার পারিবারিক বাসভবনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বগুড়া ও জামালপুরেও অনুরূপ কর্মসূচি পালিত হচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শ্রদ্ধাভরে তাকে স্মরণ করা হচ্ছে।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র (ওয়াশিংটন, নিউইয়র্ক, ফ্লোরিডা), মালয়েশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালদ্বীপের বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে বিশেষ দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে পুরস্কৃত হয়েছিলেন। ব্যক্তিজীবনে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান পবিত্র কাবা শরিফ ধোয়ার বিরল সৌভাগ্য লাভ করেছিলেন। সেই পবিত্র স্মৃতিচিহ্ন আজও সংরক্ষিত আছে। তার স্মৃতি ও আদর্শকে ধারণ করে তার স্ত্রী বেগম মাহবুব আলী খান ১৯৭৯ সালে সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘সুরভী’ গড়ে তোলেন, যা আজও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ ছাড়া তার স্মরণে ইতিমধ্যে একটি মেমোরিয়াল মিউজিয়াম স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে তার জন্মভূমি সিলেটে হৃদরোগ গবেষণা ও বিনামূল্যে চিকিৎসার জন্য রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট এবং একটি প্রিভেন্টিভ কার্ডিওলজি ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বানীতে বলা হয়, আজ থেকে ৪২ বছর আগে এই দিনটিতে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান জনমানবের কল্যাণে তার জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকার সময়ে তার অবদান অপরিসীম। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তার অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিনটি উপলক্ষে সকালে মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পন, মাজার প্রাঙ্গনে তার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হবে পবিত্র কুরআন খতম, কুরআন খানি ও বিশেষ মোনাজাত। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তার প্রিয় কর্মস্থল নৌ-সদর দপ্তরের পাশে। বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলায় তার উদ্যোগ স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রতি ওয়াক্তের নামাজের জন্য আযানের শব্দ পৌছে যায় তার সমাধি স্থানে সেই মসজিদের মিনার হতে যেটি তিনি স্থাপনে উদ্যোগ নিয়েছিলেন সকল নৌবাহিনীর সদস্যদের জন্য।
৬ আগষ্ট উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সকালে মাজারে পুস্পস্তবক অর্পন। দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। বাদ যোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে প্রয়াত নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নৌবাহিনীর সকল সদস্যরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করবেন।
দিনটি উপলক্ষে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন ‘মাহবুব ভবন’ এ কুরআন খতম, কুরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সব শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্খীদের দোয়ায় অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন।

এই দিনটি উপলক্ষ্যে ছিন্নমূল শিশু কিশোরদের জন্য প্রতিষ্ঠান সুরভিতে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারী বেগম মাহবুব আলী খান ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন। বেগম মাহবুব আলী খান স্মরণ করেন যে তার শ্রদ্ধেয় স্বামীর উৎসাহ ব্যতিরেকে তিনি এই সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সফলকাম হতে পারতেন না। রিয়ার এ্যাডমিরাল এম এ খানের পরম শ্রদ্ধেয় মা জুবাইদা খাতুনও একজন সমাজসেবী ছিলেন। শৈশবে সেবামূলক কাজের শিক্ষাই হয়ত পরবর্তীতে তাকে সুরভি প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগাতে সহায়তা করে।
এই উপলক্ষে ঢাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে। জামিয়া করবানিয়া তালিমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা এই উপলক্ষ্যে ঢাকাস্থ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে। জামিয়া কুরবানিয়া তালিমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা, বাউনিয়াবাদ। জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, ভাষনটেক ক্যান্টনমেন্ট। সনমানদি খানবাড়ি দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সোনারগাঁও, নারায়নগঞ্জ।
ঢাকাস্থ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে—বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, ধানমন্ডি, তাকওয়া জামে মসজিদ, ঈদগাহ জামে মসজিদ, আজিমপুর দায়রা শরিফ জামে মসজিদ, মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, বায়তুল মামুর জামে মসজিদ, সোবাহানবাগ জামে মসজিদ, বায়তুল আক্সা জামে মসজিদ, ডরমেটরী জামে মসজিদ, হাইকোট মাজার মসজিদ, বাইতুল মোয়াল্লা জামে মসজিদ, ভাসানটেক, মিরপুর, বাইতুল কুরবান জামে মসজিদ, বাইতুল মামুর জামে মসজিদ, বাইতুল মুমিন জামে মসজিদ, বাইতুল আমান কেন্দ্রিয় জামে মসজিদ, হযরত আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদ, বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, বাইতুল জান্নাহ মাদানী জামে মসজিদ, বাইতুল কারিম জামে মসজিদ, বাইতুল মুমিন জামে মসজিদ, বাউনিয়াবাদ বাজার জামে মসজিদ।
সিলেটের বিরাহিমপুরে নিজ বাসভবনে বাদ জোহর পরিবারের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভা এবং তোবারক বিতরণ করা হবে। তাছাড়া পারিবারিক জামে মসজিদ ও লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসা কলাবাগান সিলেটে পরিবারের পক্ষ থেকে জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হবে। তাছাড়া জামেয়া ইসলামিয়, মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে। সিলাম, দক্ষিণ সুরমা, সিলেট।
এ ছাড়া আসরের নামাজের পর পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহপরান (রাঃ) দরগা মসজিদে খতমে কুরত্মান দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ।
জামালপুর জেলার দুরমুটে হযরত শাহ্ কামাল (রাঃ) এর মাজারে এই দিনটি উপলক্ষ্যে মরহুমের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফ তোয়াফ দোয়া ও মদীনা শরীফে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে। পবিত্র ওমরাহ্ পালনকালে তার সৌভাগ্য হয়েছিল পবিত্র কাবা ঘর ধোওয়ার সেটি নিশ্চয়ই ছিল পরম করুনাময় আল্লাহতালার অসীম রহমতের নিদর্শন। সেই পবিত্র কাবা ঘর ধোওয়ার বস্তুটি আজও সুরক্ষিত আছে তার স্মৃতিবিজড়িত বহু জিনিসের মাঝে।
এই দিনটি উপলক্ষে যুক্তরাজ্যের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই যুক্তরাজ্যেই রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান তরুণ, মেধাবী নৌ অফিসার হিসেবে উচ্চতর ট্রেনিং নেন এবং সমস্ত কমনওয়েলথ দেশসমুহের অংশগ্রহণকারী অফিসার সমূহের মধ্যে কৃতিত্ব অর্জন করেন ও মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথ এর পক্ষ থেকে পুরস্কৃত হন। যুক্তরাজ্যে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে ব্রিকলেন জামে মসজিদে সকাল ১০টা থেকে কুরআন খতম, বাদ জোহর দোয়া মাহফিল। বিকাল ৬ টায় রিজেন্ট লেক হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এই দিনটি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রেও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভার্জিনিয়ার দারুল হিকমাহ্ ইসলামী সেন্টার ওয়াশিংটনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নিউ ইয়ার্কের জ্যাকসন হাইটস এ ইসলামী সেন্টারেও দোয়া মাহফিল আয়োজন করা হবে। তাহাছাড়া ফ্লোরিডার ওয়েষ্ট পাম বিচ এ বাংলাদেশী কমিউনিটি মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মালয়েশিয়ায় রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কুরআন খতম, বিশেষ মোনাজাত ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা গুলির এই দিনটি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রেও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভার্জিনিয়ার দারুল হিকমাহ্ ইসলামী সেন্টার ওয়াশিংটনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নিউ ইয়ার্কের জ্যাকসন হাইটস এ ইসলামী সেন্টারেও দোয়া মাহফিল আয়োজন করা হবে। তাহাছাড়া ফ্লোরিডার ওয়েষ্ট পাম বিচ এ বাংলাদেশী কমিউনিটি মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মালয়েশিয়ায় রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কুরআন খতম, বিশেষ মোনাজাত ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা গুলির মধ্যে রয়েছে মাদ্রাসা দাতো কেরামাত কুয়ালালামপুর, মাদ্রাসা তাহফিজ আমপাংজায়া, আমপাং তাহফিজ আল-মুসতাকিম রাওয়াং, সুরাউ আন-নূর জুরু মাকরজ, মাদ্রাসা পর্তুবুহান রুমাহামাল ছাহয়া তেংকু আমপাং রহিমা মাসজিদ আল হিদায়া, তামান কসুকুন, আসাস জায়া, পেনাং, মাসজিদ আল হিদায়া, তামান সুকুন, আসাস জায়া, বুকিত মারতাজাম, পেনাং মালয়েশিয়া। তাছাড়াও মাদ্রাসা তাহফিজ দারুল আকসা, পেনাং মালয়েশিয়া। সন্ধ্যায় মরহুমের কর্মময়জীবন সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বুকিত বিনতাং বাংলাদেশ মসজিদ, কুয়ালালামপুর। তাহাছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদে দোয়ার আয়োজন করা হবে।
চিন-এর সাহাবি মসজিদ ইউডি পার্ক গুয়াংজু সিটি, দক্ষিণ কোরিয়ার সিউলে পুশ্চেন সংউরি মসজিদ, সিঙ্গাপুরে আংগুলিয়া জামে মসজিদ, এবং মালদ্বীপের সালমান মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে।
১৯৮৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ক্রাশ করলে সেই উদ্ধারকাজ তদারকির দায়িত্বপালন শেষে ৬ আগষ্ট হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র ৪৯ বছর বয়সে এ দেশপ্রেমিক মহান নায়কের জীবনাবসান হয়। তাকে ঢাকার বনানী অঞ্চলে দাফন করা হয়।