পুলিশের তিন ডিআইজিসহ ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বাধ্যতামূলক অবসরে পাঠানোর মধ্যে তিন ডিআইজি ছাড়াও ১২জন অতিরিক্ত ডিআইজি এবং দুজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। অতিরিক্ত ডিআইজির মধ্যে তিন নারী কর্মকর্তা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।
অবসরে পাঠানো ১৭ কর্মকর্তা হলেন— (১) আব্দুল্লাহীল বাকী, ডিআইজি, হাইওয়ে পুলিশ, (২) সরোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি, সিআইডি, (২) বিধান ত্রিপুরা, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, (৪) ড. একেএম ইকবাল হোসেন, অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা, (৫) ওয়ালিদ হোসেন, ডিআইজি, বিপিএ, সারদা, রাজশাহী, (৬) সহেলী ফেরদৌস, অতিরিক্ত ডিআইজি, এপিবিএন, (৭) রেবেকা সুলতানা, অতিরিক্ত ডিআইজি, সিআইডি, (৮) তবারক উল্লাহ্, অতিরিক্ত ডিআইজি, বিপিএ, সারদা, রাজশাহী, (৯) হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর, (১০) হাসিনা রহমান, অতিরিক্ত ডিআইজি, পুলিশ টেলিকম, ঢাকা, (১১) ফয়সল মাহমুদ, অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা (টিআর পদে) সংযুক্ত-কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা, (১২) কানিজ ফাতেমা, অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা, (১৩) সুলতানা নাজমা হোসেন, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, (১৪) জেসমিন বেগম, অতিরিক্ত ডিআইজি, নৌ পুলিশ, (১৫) আব্দুর রহিম শাহ চৌধুরী, পুলিশ সুপার, টিডিএস, ঢাকা, (১৬) সানা শামীনুর রহমান, ডিআইজি, সিআইডি, (১৭) ফরিদা ইয়াসমিন, যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি), ডিএমপি, ঢাকা।
এই ১৭ জন বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।