ডিসেম্বরে কোনো আপার এই দেশে আসার সুযোগ নেই; এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে

ডিসেম্বরে কোনো আপার এই দেশে আসার আর কোনো সুযোগ নেই; যদি আসেন, তবে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

নাহিদ বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা এখনও ঘুমিয়ে পড়েনি, বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে পড়েনি— আপনাদেরকে সেটার প্রমাণ দিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শুধু ‘নোয়াখালী বিভাগ চাই’ বলে আন্দোলন করবেন না। আপনারা পুরো দেশ নিয়ে ভাববেন, পুরো বিশ্ব নিয়ে ভাববেন। এর নামই বিশ্ববিদ্যালয়।

এসময় নাহিদ আরও বলেন, ৭ই নভেম্বরকে আমরা ধারণ করি। ৭ই নভেম্বর বিপ্লব, কিন্তু জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়? বর্তমান সরকার যা তাদের পক্ষে যায়, সেটাকে বিপ্লব বলে; আর যা তাদের পক্ষে যায় না বা যেটিতে তাদের নেতৃত্ব ছিল না, সেটাকে তারা বিপ্লব না বলে কেবল আন্দোলন বা গণ-অভ্যুত্থান হিসেবে আখ্যা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *