এল ক্লাসিকোর ঠিক আগমুহূর্তে বড় বিপদে রিয়াল মাদ্রিদ

গত দুই মৌসুমে সময়টা ভালো যায়নি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ঐতিহ্যের লড়াই এল ক্লাসিকোতে একের পর এক হার দেখেছে লস ব্লাঙ্কোরসরা। নতুন কোচ হোসে মরিনিয়োর অধীনে এবার ঘুরে দাঁড়ানোর আশায় রিয়াল মাদ্রিদ শিবির।

মরিনিয়োর নতুন মেয়াদে আজ রোববার (২৫ অক্টোবর) দিনগত রাত ২টায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার। মাঠে নামার কয়েক ঘন্টা আগে বড় দুঃসবাদ পেল রিয়াল মাদ্রিদ শিবির। এল ক্লাসিকোতে খেলা হচ্ছে না গোলবারের নিচে বিশ্বস্ত হাত থিবো কর্তোয়ার।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ইনফ্লুয়েঞ্জা বা তীব্র ফ্লুতে আক্রান্ত হয়ে এই হাইভোল্টেজ ম্যাচ থেকে শেষ মুহূর্তে ছিটকে গেছেন থিবো কর্তোয়া। বেলজিয়ামের এই অভিজ্ঞ গোলরক্ষকের অনুপস্থিতিতে আজকের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রিয়ালের পোস্টের নিচে দাঁড়াবেন আন্দ্রেই লুনিন।

চলতি মৌসুমে ইউক্রেনের এই গোলরক্ষকের এটিই প্রথম কোনো অফিসিয়াল ম্যাচ হতে চলেছে। এর আগে গত ২০২৬ সালের মে মাসে এস্পানিওলের বিপক্ষে সর্বশেষ মাঠে নেমেছিলেন লুনিন।

হঠাৎ করেই কোর্তোয়ার এমন ছিটকে যাওয়া রিয়াল কোচ হোসে মরিনিয়োর পরিকল্পনা বদলে দিয়েছে। মূল গোলরক্ষক না থাকায় আজ স্কোয়াডে কোর্তোয়ার বদলি হিসেবে জায়গা পেয়েছেন তরুণ গোলরক্ষক ইলিয়া ভোলোশিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *