এমএলএস

টানা দুই আসরে গোল্ডেন বুট জিতে মেসির ইতিহাস

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়লেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জিতেছেন তিনি।

২০২৬ মৌসুমে ইন্টার মায়ামির হয়ে মাত্র ৩১ ম্যাচে করেছেন ২৬ গোল। নিশ্চিত করেছেন এমএলএসের গোল্ডেন বুট। দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পেতার মুসার গোল ২২টি। ন্যাশভিলের স্যাম সারিজ করেছেন ২১ গোল।

এর আগে, ২০২৫ মৌসুমেও ২৯ গোল করে এই পুরস্কার জিতেছিলেন মেসি। ফলে এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়লেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

শুধু গোল নয়, সতীর্থদের দিয়ে মেসি করিয়েছেন আরও ১৭ গোল। সব মিলিয়ে গোল ও অ্যাসিস্টে আর্জেন্টাইন জাদুকরের অবদান ৪৩টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *