আরেক মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান

রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোদ্দাছির হোসেনকে চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে গত ২৭ জুলাই সালমান এফ রহমানকে এই মামলায় গ্রেপ্তপার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুল হক।

নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডির ২ নম্বর সড়কের ইয়েলো মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোদ্দাছির হোসেন।

এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলার সময় আসামিদের ছোড়া গুলিতে মারাত্মক আহত হন তিনি। ওই তার বাবা মো. আব্দুল হান্নান সরকার (৫৭) ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলাটি দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *