হঠাৎই ৮৪ কোটি টাকার এক বিশাল বাংলো কিনে সবাইকে চমকে দিলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা পশ্চিম এলাকায় নতুন এই বিলাসবহুল সম্পত্তি কিনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।
সম্পত্তি নিবন্ধনের নথি অনুযায়ী, গত ১৪ জুলাই বাংলোটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়েছে। এই লেনদেনে স্ট্যাম্প ডিউটি বাবদ জন আব্রাহামকে পরিশোধ করতে হয়েছে প্রায় ৫.০৪ কোটি টাকা।
প্রায় ১,০১৭.৬০ বর্গমিটার জমির ওপর নির্মিত এই বাংলোতে রয়েছে ১৯৩.১২ বর্গমিটারের একটি মূল ভবন এবং ৩১.৫০ বর্গমিটারের একটি আউটহাউস।
এটি মুম্বাইয়ে জনের দ্বিতীয় বিলাসবহুল বাংলো। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে খারের লিঙ্কিং রোডে প্রায় ৭০.৮৩ কোটি টাকায় আরেকটি বাংলো কিনেছিলেন তিনি। সেই সময়ও স্ট্যাম্প ডিউটি হিসেবে প্রায় ৪.২৪ কোটি টাকা পরিশোধ করেছিলেন।
নতুন এই কেনাকাটার পর মুম্বাইয়ের অভিজাত রিয়েল এস্টেট বাজারে জন আব্রাহামের বিনিয়োগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এসএন/পিডিকে