হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, চাইলেন সবার দোয়া

ইতালির ভেনিসে অনাকাঙ্ক্ষিত হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কঠিন সময়ে যারা তার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন বাঁধন। পাশাপাশি এই কঠিন পরিস্থিতিতে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘আল্লাহ আমার প্রতি অনেক কৃপা করেছেন। আলহামদুলিল্লাহ।’

ঘটনার পর বাংলাদেশ ও ইতালি সরকারের কাছ থেকে পাওয়া সহযোগিতার কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী। বাঁধন লেখেন, ‘বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারের কাছ থেকে যে সমর্থন ও উৎসাহ আমি পেয়েছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। পুরো যাত্রাপথে যাঁরা আমার পাশে ছিলেন এবং আমাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।’

ভক্ত ও দেশবাসীর ভালোবাসা তাকে আবেগাপ্লুত করেছে বলেও জানান বাঁধন। তাদের ইতিবাচক প্রতিক্রিয়ায় নিজেকে ধন্য ও অত্যন্ত কৃতজ্ঞ মনে করছেন তিনি।

সবশেষে সবার কাছে দোয়া চেয়ে বাঁধন লেখেন, ‘দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।’

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে সম্প্রতি ভেনিসে গিয়েছিলেন বাঁধন। সেখানে কিছু দুষ্কৃতকারীর হামলা ও হেনস্থার শিকার হন তিনি। ঘটনার পর তার পাশে দাঁড়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন। একই সঙ্গে দেশে-বিদেশে অসংখ্য মানুষ ঘটনার প্রতিবাদ জানান এবং অভিনেত্রীর প্রতি সমর্থন প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *