শনিবার টানা ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জরুরি লিকেজ মেরামত কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার (২৪ অক্টোবর) টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন বাজার হতে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তার উভয় পাশের নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোহার সাহারা, ভাটারা, বারিধারা জে ব্লকসহ পার্শ্ববর্তী এলাকায় সব শ্রেণির গ্রাহকপ্রান্তে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *