আজ বুধবার (২৯ জুলাই) বিশ্বজুড়ে পালিত হচ্ছে ন্যাশনাল লিপস্টিক ডে। সাজসজ্জার অন্যতম অপরিহার্য উপাদান এই প্রসাধনটি কেবল সৌন্দর্যই বাড়ায় না, বরং এর রং বলে দিতে পারে আপনার ব্যক্তিত্ব ও স্বভাবের অনেক অজানা কথা। প্রিয় লিপস্টিকের শেড বেছে নেওয়ার মধ্য দিয়ে প্রকাশ পায় মানুষের অন্তরের নানা দিক।
গোলাপি/পিঙ্ক
গোলাপি বা পিঙ্ক রঙের লিপস্টিক যাদের পছন্দ, তারা নিজেদের সবসময় আকর্ষণীয় ও মিষ্টি দেখাতে ভালোবাসেন। পাশাপাশি, তারা অত্যন্ত নরম মনের এবং বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে পরিচিত।
প্লাম বা বেরি
প্লাম বা বেরি শেডের লিপস্টিক যাদের প্রিয়, তারা কিছুটা ব্যতিক্রমী প্রকৃতির হন। জীবনের ঝুঁকি নিতে ভালোবাসার পাশাপাশি তারা অত্যন্ত সাহসী ও উচ্চাকাঙ্ক্ষী স্বভাবের হয়ে থাকেন।
ন্যুড শেড
ন্যুড শেডের লিপস্টিকের প্রতি যাদের দুর্বলতা রয়েছে, তারা বেশ সিরিয়াস প্রকৃতির। জীবনে শান্তি বজায় রাখতে পছন্দ করেন এবং স্বভাবগতভাবে তারা কিছুটা অন্তর্মুখী হন।
মভ
যারা মভ লিপস্টিক ব্যবহার করতে ভালোবাসেন, তাদের মধ্যে এক ধরনের রহস্যময় ভাব থাকে। এ ছাড়া, নিজেদের জীবনের নিয়ন্ত্রণ সবসময় নিজেদের হাতে রাখতেই তারা পছন্দ করেন।
ব্রাউন
ব্রাউন বা বাদামী রঙের লিপস্টিকের প্রতি যাদের আকর্ষণ বেশি, তাদের চরিত্রের গভীরতা থাকে প্রবল। এর পাশাপাশি তারা ভীষণ রোমান্টিক ও প্যাশনেট প্রকৃতির হয়ে থাকেন।
পার্পল
পার্পল লিপস্টিক যাদের প্রিয়, তারা অত্যন্ত আবেগ প্রবণ স্বভাবের হন। অন্যদের সুখে-দুঃখে তাদের মনের অনুভূতি ও সহমর্মিতা থাকে প্রবল।
কমলা
কমলা রঙের লিপস্টিক যাদের পছন্দ, তারা দারুণ প্রাণবন্ত হন। জীবনটাকে সবসময় ফুরফুরে মেজাজে ও আনন্দ উপভোগ করতে ভালোবাসেন তারা।