রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার হবে ২ লাখ ফ্রিল্যান্সারকে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, প্রায় দুই লাখ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সোমবার (২৫ মে) সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কার্যালয়ের মুখপাত্র এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, সরকার দায়িত্ব নেওয়ার ১০০ দিনের প্রথম মাসেই নারীকেন্দ্রিক ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে। ক্ষুদ্র কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। মা-বোনদের রান্নার কষ্ট লাঘবে বিশেষ ভর্তুকিসহ যুগান্তকারী ‘এলপিজি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহদী আমিন আরও জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচির পুনরুজ্জীবন ঘটানো হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে। কর্মসংস্থান সৃষ্টিতে দেশজুড়ে অ্যামপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু এবং প্রায় দুই লাখ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *