মর্যাদাশীল ও স্বনির্ভর রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ সরকার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, দল-মত নির্বিশেষে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগিয়ে একটি মর্যাদাশীল ও স্বনির্ভর রাষ্ট্র গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ।

আজ সোমবার (২৫ মে) সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কার্যালয়ের মুখপাত্র এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, দ্বাদশ সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশনে অত্যন্ত স্বল্প সময়ে রেকর্ডসংখ্যক ৯৪টি বিল পাস হয়েছে। ফ্লোর ক্রসিং না করে সাধারণ আসনের তৃতীয় সারিতে বসে প্রধানমন্ত্রী সংসদীয় রীতিনীতির প্রতি যে বিরল সম্মান প্রদর্শন করেছেন, তা সবাইকে বিমোহিত করেছে।

সর্বশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উক্তি উদ্ধৃত করে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী বলেন– ‘করবো কাজ, গড়বো দেশ। সবার আগে বাংলাদেশ।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ প্রেস টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *