রংপুর বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার নেতারা ছাড়াও রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতারা অংশ নিয়েছেন।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদসহ দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠকে সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *